হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯-এ কল পেয়ে ভাটারায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) ভাটারা থানাধীন চৌমাইল হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে।

আজ রোববার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

গ্রেপ্তার ব্যক্তির নাম বাপ্পী (২৪)। তাঁর বাড়ি জামালপুর জেলার ইসলামপুরে। তাঁর কাছ থেকে একটি চীনে তৈরি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

৯৯৯ নম্বরে ফোন করে একজন কলার জানান, এলাকায় এক ব্যক্তি অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং দ্রুত পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কনস্টেবল আরিফ হোসেন এবং তাৎক্ষণিকভাবে ভাটারা থানাকে বিষয়টি জানানো হয়।

অভিযান পরিচালনা করেন ভাটারা থানার এসআই আব্দুল বাকী। পুরো অভিযানে ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই শহিদুল ইসলাম থানা-পুলিশ ও কলারের সঙ্গে সমন্বয় করেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল