হোম > সারা দেশ > গাজীপুর

পেট্রল ও ধারালো অস্ত্রসহ জামায়াত-শিবিরের ১১ নেতা-কর্মী গ্রেপ্তার: পুলিশ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে পেট্রল ও ধারালো অস্ত্রসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর আউচপাড়া এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ১১ জন জামায়াত ও শিবিরের নেতা-কর্মী।

আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলামিন (২২), ইমরান হোসেন (২১), আশরাফুল আলম (৩১), রাকিব হোসাইন (২৪), রাশেদুল ইসলাম (২৫), আব্দুল্লাহ আল বাকী আলামিন সরকার আদর (২৩), ফারুক (১৮), রাসেল (২১), বিশাল সরকার (২৩), আলো ইমরান হাসান (২০) ও হোসেন (২১)।

ওসি শাহ আলম বলেন, গতকাল বুধবার দিবাগত রাতে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা নাশকতা করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আউচপাড়া এলাকায় অবস্থান করছে এমন খবর পায় পুলিশ। পরে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করে।

এ সময় তাঁদের কাছে থাকা দুই লিটার পেট্রল, ধারালো অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানোর হয়েছে।

এ বিষয়ে জানতে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার জামায়াতের আমির (সভাপতি) মো. শাকেরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল