হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশু জুবায়েরের (১২) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ নদীতে ভেসে উঠলে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

গত বুধবার বিকেলে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় গোসলে নেমে নিখোঁজ হয় শিশুটি। জুবায়ের রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, বুধবার বিকেলে জুবায়েরসহ কয়েকজন শিশু নদীতে গোসলে নামে। এ সময় ডুবে গিয়ে নিখোঁজ হয় জুবায়ের। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর দেওো হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌপুলিশ বুধবার ও বৃহস্পতিবার উদ্ধার অভিযান চালায়। আজ সকালে মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে দিয়ে দেয়।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল