হোম > সারা দেশ > ঢাকা

মহাখালী খাজা টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে সেনা-নৌ ও বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহযোগীতায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী। 

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে বিকেল ৪টা ৫৮ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস। ৫টা ৭ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছায়। ১৪ তলা ভবনের ১৩ তলায় এ আগুন লাগে। ভেতরে অনেকেই আটকা পড়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন ভবনের ছাদে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, ‘মহাখালীর খাজা টাওয়ারে এখন সাতটি ইউনিট কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট রয়েছে। ভবনে আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে কর্মীরা। নিচে লাফ না দেওয়ার অনুরোধ করা হয়েছে।’

১৪ তলা ভবনের ছাদে বহু মানুষকে জড়ো হতে দেখা যাচ্ছে। কেউ কেউ আবার আতঙ্কে ঝুঁকি নিয়ে দড়ি বেয়ে পাশের ভবনে নামছেন। এতে এক নারী ও এক পুরুষ আহত হয়েছেন। তাদের পাশের হাসপাতালে নেওয়া হচ্ছে। কেউ কেউ দড়ি বেয়ে পাশের ভবনের ছাদে নামার চেষ্টা করছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল