হোম > সারা দেশ > ঢাকা

ঈদ ও বর্ষবরণে বিনা মূল্যে জাদুঘর দেখার সুযোগ পাবে সুবিধাবঞ্চিত শিশুরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদুল ফিতর ও বর্ষবরণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাড়তি আনন্দের সুযোগ করে দিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। ঈদে সুবিধাবঞ্চিত শিশুরা ঢুকতে পারবে জাতীয় জাদুঘর ও আহসান মঞ্জিল জাদুঘরে। শিশুদের জাদুঘরে ঢোকার সুযোগ মিলবে একেবারে বিনা মূল্যে। 

গত ৬ এপ্রিল জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়। সেখানে বলা হয়, পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপনের লক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের সৌজন্য প্রবেশপত্রে (বিনা মূল্যে) জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। 

ঈদের পরের দিন অর্থাৎ ১২ এপ্রিল শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং আহসান মঞ্জিল জাদুঘর খোলা থাকবে। 

শিশুদের বিনা মূল্যে ঢোকার সুযোগ থাকলেও শিশুদের অভিভাবক ও সাধারণ দর্শনার্থীদের টিকিটের বিনিময়ে গ্যালারি পরিদর্শন করতে পারবেন। 

এ ছাড়া পয়লা বৈশাখেও একই সুযোগ পাচ্ছে শিশুরা। এদিন শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সৌজন্য প্রবেশপত্রে (বিনা মূল্যে) জাতীয় জাদুঘর এবং এর নিয়ন্ত্রণাধীন শাখা জাদুঘরে প্রবেশ করতে পারবে। জাদুঘরের গ্যালারি খোলা থাকবে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল