হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ফলের ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে দুই ট্রাকের হেলপার নিহত হন। আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালীবাড়ী এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামের মো. ফেলুর ছেলে মো. লিটন (৩২) ও রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের মো. আনছারের ছেলে আনিছুর (৩৫)। 

পাংশা হাইওয়ে থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গড়িয়ানা কালীবাড়ী এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়াগামী একটি ফলবাহী ট্রাক। ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আনিছুর। অপর ট্রাকের হেলপার লিটনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল