হোম > সারা দেশ > ঢাকা

সিদ্ধিরগঞ্জে তিন লাখ টাকার পলিথিনসহ আটক ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

পুলিশের হাতে আটক মো. রফিক। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পলিথিনবোঝাই একটি কাভার্ড ভ্যানসহ মো. রফিক (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নিয়মিত টহল চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্নে মিনি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে এই পলিথিন জব্দ করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম।  

আটককৃত ব্যক্তি জব্দকৃত কাভার্ড ভ্যানের চালক। তিনি কামরাঙ্গীরচরের মো. হারুনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আড়াই টনের বেশি ওজনের নিষিদ্ধ পলিথিনবোঝাই একটি মিনি কাভার্ড ভ্যান মহাসড়কের মৌচাক ইউটার্ন ঘুরে যাওয়ার সময়ে হাইওয়ে পুলিশ থামিয়ে তল্লাশি করে। তখন গাড়িতে নিষিদ্ধ পলিথিন পায় তারা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পলিথিন ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল