হোম > সারা দেশ > ঢাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে দুই বাসের সংঘর্ষে গাংচিল পরিবহনের এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১টায় মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৮ যাত্রী। এ সময় সড়কে প্রায় আধ ঘণ্টাব্যাপী দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শ্রীনগর থানা-পুলিশ ঘটনাস্থল গিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। 

জানা যায়, নিহতের নাম সুমন (১৬)। সে পটুয়াখালী জেলার গলাচিপা থানার গাওকুয়া গ্রামের আলাউদ্দীন মাওলানার ছেলে। 

নিহতের পিতা আলাউদ্দিন মাওলানা বলেন, ‘আমরা ঢাকার আমিনবাজারে ভাড়া থাকি। সেখান থেকে সপরিবারে লৌহজংয়ে শ্বশুর বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে গাঙচিল বাসে উঠি। বাজারের দিকে পৌছালে পেছন থেকে স্বাধীন নামে একটি বাস আমাদের গাড়িতে ধাক্কা দেয়। আমার ছেলে পেছনের সিটে বসা ছিল। সেখানে চাপা পড়েছে মারা যায় সে।’ 

স্বাধীন বাসের যাত্রী আহত ফাহিম (২০) বলেন, ‘স্বাধীন বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। আমি বাসের সামনের দিকে ইঞ্জিনে বসা ছিলাম, তাই বেশি আঘাত পেয়েছি। স্বাধীন বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাংচিল পরিবহনের পেছনে ধাক্কা দেয়। 

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের শাহ আলম জানান, আমরা পৌনে ১টার দিকে ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। স্বাধীন বাস গাংচিল পরিবহনের পেছনে ধাক্কা দেয়। গাংচিল পরিবহনের একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ সময় উভয় বাসের প্রায় ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে। 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো