হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে নির্মানাধীন ভবন থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদক, ঢামেক

রাজধানীর ক্যান্টনমেন্ট মানিকদী এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে তাঁর মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবু রায়হান জানান, সকালে খবর পেয়ে দক্ষিণ মানিকদির স্পেকট্রা ইন্টারন্যাশনাল নির্মাণাধীন ভবনের বাইরের দিকে লোহার রডের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে ভোরে ওই নির্মাণাধীন ভবনের বাইরের অংশে লোহার রডের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এসআই আরও জানায়, মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইমসিনও বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। মৃত যুবকের পড়নে ছিল পুরান চেক লুঙ্গি ও নীল হাফ হাতা গেঞ্জি। 

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক