হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে গাবতলি এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশুরা হলো—কালিয়াকৈর উপজেলার টান গাবতলি এলাকার আব্দুল লতিফের ছেলে তানজিব ইসলাম (৮) ও উপজেলার কান্দাপাড়া এলাকার মনির হোসেনের ছেলে বায়েজিদ (৭)। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বায়েজিদ গতকাল শুক্রবার গাবতলি এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে আসে। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে তানজিব ও বায়েজিদ বাড়ির পাশে খেলা করে। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করে। অনেক খুঁজেও কোথাও তাদের না পেয়ে সন্দেহবশত স্বজনেরা পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক