হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেতে গণপিটুনির শিকার সেই কিশোর হাসপাতাল থেকে ছাড়া পেল

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির শিকার কিশোরকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষ তাঁকে ছাড়পত্র দিয়েছে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ। তিনি বলেন, ওই কিশোরের শারীরিক অবস্থা ভালো আছে। আজকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা হাসপাতাল থেকে তাকে নিয়ে গেছে।

শিশির কুমার আরও বলেন, ‘তবে যখন সে হাসপাতালে ভর্তি হয়, তখন তার শরীরের বিভিন্ন স্থানে থেঁতলানো ও জখম ছিল। মাথায়ও আঘাত ছিল। তবে মাথার ভেতরে কোনো রক্তক্ষরণ হয়নি।’

বুধবার ভোরে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় ওই কিশোরকে। এর পর থেকে সে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিল।

এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় এক শিশু ধর্ষণের অভিযোগে গণধোলাইয়ের শিকার হয় ওই কিশোর। পরে থানা-পুলিশ তাকে আটক করে।

ওই ঘটনায় উত্তেজিত জনতার হাতে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ সাতজন আহত হয়। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো