হোম > সারা দেশ > মানিকগঞ্জ

দৌলতপুরে যমুনায় অভিযান, ১২ হাজার মিটার জাল জব্দ 

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের দৌলতপুরে প্রজনন মৌসুমে ডিমওয়ালা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার উপজেলার চরকাটারী, বাচামারা ও বাঘুটিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশিকুর রহমান চৌধুরী। পরে জব্দ করা ১২ হাজার মিটার জাল আগুনে পড়িয়ে ধ্বংস করা হয়। 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদ হোসেন অভিযানের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিন বলেন, অভিযানে সহযোগীতা করে দৌলতপুর থানা পুলিশ ও উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তারা।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক