হোম > সারা দেশ > ঢাকা

লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ লেবার পার্টিকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জহুরা খাতুন জুঁই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

গত ২৪ জুলাই লেবার পার্টির নিবন্ধনের আবেদন খারিজ করে নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়। পরে ওই চিঠি চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয় দলটির পক্ষ থেকে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক