হোম > সারা দেশ > ঢাকা

৬৭ লাখ টাকা আত্মসাৎ: শাহজালাল ফার্টিলাইজারের কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ৬৭ লাখেরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে শাহজালাল ফার্টিলাইজারের সাবেক প্রধান হিসাবরক্ষক খোন্দকার মুহাম্মদ ইকবালের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার দুদকের উপপরিচালক নূর-ই-আলম বাদী হয়ে সংস্থাটির সিলেট সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি খোন্দকার মুহাম্মদ ইকবাল প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে নির্মাণকাজ, দাপ্তরিক কাজ সম্পাদন ও ভ্রমণ ভাতা বিলের নামে ভুয়া বিল তৈরি করেছেন। 

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অনুকূলে ১৭টি ভুয়াবিলের মাধ্যমে জনতা ব্যাংক লিমিটেডের থেকে ১৭ টি চেকের মাধ্যমে ৬৭ লাখ ৭৭ হাজার ১২০ টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেছেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো