হোম > সারা দেশ > ফরিদপুর

নৌকার সমর্থককে মারধরের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সালথায় নৌকা প্রতীকের সমর্থককে মারধরের মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে (৩০) গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মারধরের ঘটনায় গতকাল মঙ্গলবার মামলা হয়। 

নাজমুল হোসেন সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন মাতুব্বরের ছেলে। এ ছাড়া তিনি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেন মিয়ার অনুসারী। 

নাজমুলকে গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সালথা থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কাগদী এলাকা থেকে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।’ 

মামলা থেকে জানা গেছে, নৌকার পক্ষে নির্বাচন করায় গত ১ ফেব্রুয়ারি কাগদী বাজারে নাজমুলের নেতৃত্বে মাসুদ মোল্যা নামের এক ব্যক্তির ওপর হামলা হয়। এই ঘটনায় তাঁর ভাই ইবাদত মোল্যা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেন। 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ‘সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারধরের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার এজাহারভুক্ত আসামি নাজমুল। আজ সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।’ 

এদিকে গত ২৮ জানুয়ারি সালথায় সংবর্ধনা অনুষ্ঠানে নাজমুলের বিরুদ্ধে নির্বাচনে নৌকার পক্ষে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক