হোম > সারা দেশ > ঢাকা

মিথ্যা মামলা বন্ধে আইজিপিকে আইনজীবীদের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারবিরোধী দলের নেতা-কর্মী ও বিরোধী মতের নাগরিকদের বিরুদ্ধে গায়েবি, মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলা দায়ের এবং রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করাসহ পাঁচ দফা দাবিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে স্মারকলিপি দিয়েছেন আইনজীবীরা। 

আজ রোববার বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের উদ্যোগে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার জন্য দুপুরে মিছিল নিয়ে পুলিশ সদর দপ্তরে যাওয়ার সময় হাইকোর্টের মাজার রোডের ফটকে পুলিশ বাধা দেয়। পরে সেখানে আইনজীবীরা বিক্ষোভ করেন। 

এরপর ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক জয়নুল আবেদীন, সদস্যসচিব কায়সার কামাল, কো-কনভেনর সুব্রত চৌধুরী, জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মহসিন রশীদ স্মারকলিপি পৌঁছে দিতে আইজিপির অফিসে যান। এ সময় অন্য আইনজীবীরা সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নেন। 

স্মারকলিপি দেওয়ার আগে বিক্ষোভে বক্তব্য রাখেন ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের সদস্যসচিব কায়সার কামাল। তিনি বলেন, ‘আমরা আইনজীবী, আমরা আমাদের ন্যায়সংগত কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে পারব। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা আইনের রক্ষক কিন্তু ভক্ষক হিসেবে পরিণত হবেন না। আইনজীবী সমাজ শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে। যদি এই শান্তিপূর্ণ সমাবেশ বাধা দিয়ে বানচাল করার চেষ্টা করেন। আপনাদের বিরুদ্ধে আইনজীবীরা কোর্ট অফিসার হিসেবে আইনগত পদক্ষেপ নেবে।’ 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গাজি কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী মোহাম্মদ আলী, সৈয়দ মামুন মাহবুব, ওমর ফারুক ফারুকীসহ আরও অনেকে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল