হোম > সারা দেশ > ঢাকা

কৃষি বিপণনের ডিজিসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মাসুদ করিমসহ চার কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মন্ডলের সই করা এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ছাড়াও অভিযুক্ত অন্য কর্মকর্তারা হলেন-মহাপরিচালকের একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন, কুমিল্লা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান সানোয়ার হোসেন ও চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের প্রধান আব্দুল কাদের। 

দুদকের চিঠিতে বলা হয়েছে, কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে আর্থিক ও পদ্ধতিগত অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি সচিবকে সুপারিশ করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল