হোম > সারা দেশ > ঢাকা

সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষ শুরু হয়।

বাসে ওঠাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিকেল সোয়া ৪টার সময় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) তারিক লতিফ আজকের পত্রিকাকে বলেন, আজ বেলা ৩টার দিকে সায়েন্স ল্যাব এলাকায় সিটি কলেজ ও ঢাকা কলেজ শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। বাসে ওঠাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া শুরু করে। এতে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে। দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা চলছে।

রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। ছবি: সংগৃহীত

এদিকে দুই কলেজের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর সাইন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকার বিভিন্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। ফলে মিরপুর সড়কসহ আশপাশের সড়কে চলাচল করা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল