হোম > সারা দেশ > ঢাকা

মগবাজার বিস্ফোরণের মামলা সিটিটিসিতে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মগবাজারে বিস্ফোরণ মামলার তদন্ত পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে হস্তান্তর হয়েছে। মামলা দায়েরের চারদিন পর শনিবার রমনা থানা-পুলিশের কাছ থেকে মামলাটি সিটিটিসিতে হস্তান্তর করা হয়।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মামলাটি হস্তান্তরের ব্যাপারে আজকে শনিবার তারা চিঠি পেয়েছেন। মামলা হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, বিস্ফোরণের ঘটনায় প্রথম থেকেই সিটিটিসি ছায়া তদন্ত করেছে। শনিবার মামলাটি রমনা থানা থেকে সিটিটিসিতে হস্তান্তর করা হয়েছে।
 
গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় ১১ জনের মৃত্যু হয়। আহত হয় শতাধিক মানুষ। এ ঘটনায় আহত পাঁচজন হাসপাতাল চিকিৎসাধীন আছে। 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল