হোম > সারা দেশ > ঢাকা

কাপ্তাই সীতা দেবী মন্দিরে মহাবারুণী স্নান ৬ এপ্রিল 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দিরে মহাবারুণী স্নান উৎসব ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই স্নানের আয়োজন করেছে মন্দিরের পরিচালনা কমিটি। 

শ্রীশ্রী মাতা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক সমলেন্দু বিকাশ দাশ জানান, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ৬ এপ্রিল অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান। এ উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও সীতা মেলা অনুষ্ঠিত হবে। এতে হাজার হাজার ভক্তের আগমনের আশা করা হচ্ছে। 

জানা গেছে, স্নান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা রয়েছে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। এ ছাড়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা ও রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তির উপস্থিত থাকার কথা রয়েছে। 

সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সদস্যসচিব রতন কান্তি দাশ বলেন, ‘মহাবারুণী স্নান উপলক্ষে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হবে।’ 

শ্রীশ্রী মা সীতা দেবী মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ বলেন, মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই মহাবারুণী স্নান অনুষ্ঠিত হয়। এটা একটি পবিত্র তীর্থস্থান।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো