হোম > সারা দেশ > ঢাকা

বাসার ওয়ার্ডরোবে পিস্তল-রাইফেলের গুলি, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি 

ওয়ার্ডরোব থেকে পিস্তল-রাইফেলের গুলি জব্দ, যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সাভারে বিদেশি পিস্তল-রাইফেলের গুলি ও চাপাতি-চাকুসহ মো. ইমাম হোসেন ইফতি (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শনিবার রাতে সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ঘরের ওয়ার্ডরোবের একটি ড্রয়ার থেকে চারটি শটগানের গুলি, একটি ৯ এমএম পিস্তলের গুলি ও একটি চায়নিজ রাইফেলের গুলিসহ মোট ছয়টি গুলি ও দুটি গুলির খোসা, একটি চাপাতি ও একটি সুইচ গিয়ার (চাকু) জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ইমাম হোসেন ওই এলাকার মো. মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, বাসায় দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র আছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমাম হোসেন ইফতির বাসায় অভিযান চালানো হয়। পরে তাঁর দেখানো স্থান থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, ইমাম হোসেন ইফতির কাছে যে গুলি পাওয়া গেছে, সেগুলো সাধারণত বড় বড় ক্রিমিনালরা (অপরাধী) ব্যবহার করে। সেগুলো তাঁর কাছে কোথা থেকে এল, তা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তাঁকে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা গুলি পুলিশের লুট হওয়া কি না জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, তদন্ত ছাড়া বলা যাবে না।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো