হোম > সারা দেশ > ঢাকা

নারীরা ক্ষতিগ্রস্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়: আহ্ছানিয়া মিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারীরা ক্ষতিগ্রস্ত হলে সমাজের সবাই ক্ষতিগ্রস্ত হয়। একজন নারীর থেকে তার পরিবার বা সমাজের অনেক আশা থাকে। আর যদি নারী মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে একটি পরিবারের সব স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই সব সময় নারীদের মাদক থেকে দূরে রাখতে হবে। 

আজ রোববার বিকেলে রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে নারীদের চিকিৎসা পরবর্তী পুনর্বাসনের উদ্দেশ্যে ভকেশনাল ট্রেনিং কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

সমাজের নারীদের মাদকমুক্ত করার পাশাপাশি সমাজের মূল ধারায় তারা যাতে সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে—সেই লক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে আগামী ১ অক্টোবর থেকে শুরু হয়ে নিয়মিতভাবে এই কার্যক্রম চলবে। যার মধ্যে রয়েছে রান্না কোর্স (কনফেকশনারি ও চাইনিজ আইটেম) এবং ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মো. মাসুদ হোসেন। তিনি বলেন, ‘নারীদের মাদকে জড়িয়ে না পড়ে তা থেকে দূরে থাকতে হবে। আর যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন তাদের উচিত চিকিৎসা নিয়ে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসা।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ঢাকা মেট্রো (দক্ষিণ) অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটোয়ারি। তিনি বলেন, ‘মাদকের ওপর পূর্ণ আসক্তির মাত্রা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। মাদকাসক্তি থেকে সবাইকে দূরে রাখতে সামাজিক ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের প্রয়োজন।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, ‘আমাদের স্ব-উদ্যোগে এই আয়োজনটি ক্ষুদ্র কিন্তু উদ্যোগটা মহৎ। নারী মাদকাসক্তদের চিকিৎসার জন্য সকল সুযোগ সুবিধাসহ ঢাকা আহ্ছানিয়া মিশন বড় কেন্দ্র স্থাপন করবে।’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক