হোম > সারা দেশ > ঢাকা

এনসিটিবির সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আজকের পত্রিকা ডেস্ক­

মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টির’ হামলায় অনেকে আহত হন। ছবি: জাহিদুল ইসলাম

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এতে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। ডিএমপির মতিঝিল থানায় এ মামলা করেন পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা।

শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

মামলায় উল্লেখিত আসামিরা হলেন আরিফ আল খবির (৩৮), মো. আব্বাস (২৪), মো. জিয়াউল হক (২৮), মহিউদ্দিন রাহাত (২৩), মো. ইয়াকুব মজুমদার (২০), শাহাদত ফরাজী সাকিব (৩৫), সাহিদুর রহমান (২৫), শওকত (২১), রাজন হোসেন (২০), ওয়াফী (২০), মনোয়ার (২৪), মুহান (২০), জিহাদ (২২), সজীব (২৫), আব্দুল মালেক (২৮) ও গোলাম আলী নাইম (২৪)।

ওসি মেজবাহ উদ্দিন জানান, হামলায় জড়িত থাকার অভিযোগে মামলার ১ ও ২ নম্বর আসামি আরিফ আল খবির এবং মো. আব্বাসকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি ভবনের দিকে অগ্রসর হয়। কিন্তু মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারে একটি দল তাদের ওপর হামলা করে।

এতে পাহাড়ি ছাত্র পরিষদের অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে অনন্ত বিকাশ ধামাই, ডন জেত্রা, রেং ইয়ং গ্রো, জুয়েল থিওটনিয়াস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, টনি চিত্রান ও ফুটন্ত চাকমার নাম উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা এবং জুয়েল থিওটনিয়াস বর্তমানে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

অন্যদিকে অনন্ত বিকাশ ধামাই এবং ফুটন্ত চাকমার মাথায় ছয়টি করে সেলাই লেগেছে। বাকিরা হাসপাতাল এবং নিজ নিজ বাসায় চিকিৎসাধীন।

মামলার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই হামলার ঘটনা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা এবং নিন্দার ঝড় উঠেছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল