হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৭) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থানার দড়িগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক হাবিবুল্লাহ। নিহতের পরনে ছিল কালো জিনসের প্যান্ট ও সাদা স্যান্ডো গেঞ্জি। ধারণা করা হচ্ছে অন্তত দুই–তিন দিন আগে মারা গেছেন এই যুবক।

হাবিবুল্লাহ বলেন, আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা শীতলক্ষ্যা নদীতে গোসল করার সময় অজ্ঞাত লাশ ভাসতে দেখে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে নৌ পুলিশ সদস্যরা এসে লাশ উদ্ধার করেন। লাশটি অর্ধগলিত হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে নাকি পানিতে ডুবে মারা গেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। লাশটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল