হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী সাগর আলী (৩০) নামে হত্যা মামলার আসামি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে কারারক্ষিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি বলেন, কারারক্ষিরা ওই বন্দিকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

জানা গেছে, আশুলিয়া থানার হত্যা মামলার আসামি ছিলেন সাগর আলী। তার হাজতী নম্বর ৪৬৯৩২ /২৩। তার বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ব্রাক্ষনবাড়ি গ্রামে। বাবার নাম মোবারক আলী।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক