হোম > সারা দেশ > ঢাকা

কসমেটিকস বিক্রিতে লাগবে ওষুধ প্রশাসনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক ঢাকা

কসমেটিক বিক্রিতে ওষুধ প্রশাসনের অনুমোদন লাগবে। ওষুধ ও কসমেটিকস আইন-২০২২ এ এই নির্দেশনা রয়েছে। আজ সোমবার মন্ত্রিসভা আইনটির চূড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে। 

মন্ত্রিসভার বৈঠকের পর আজ বিকেলে পরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, গত বছর ওষুধ আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। নতুন আইনে কিছু সংযোজন করা হয়েছে। বর্তমান আইনটি হবে ওষুধ ও কসমেটিকস আইন ২০২২। এখানে ক্লিনিক্যাল ট্রায়াল, ওষুধের কার্যকারিতা বা পার্শ্ব প্রতিক্রিয়া সংক্রান্ত বিষয় নির্দেশনা রয়েছে। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন আইনে কসমেটিকস এবং মেডিকেল ডিভাইস সংযোজন করা হয়েছে। খসড়া আইনে মেডিকেল ডিভাইস ও কসমেটিকসের বিষয়টি উল্লেখ ছিল না। এই আইনে ৩০টি বিষয়ের শাস্তির বিধান রয়েছে। অপরাধ এবং ধরন অনুযায়ী এর শাস্তি নির্ধারিত রয়েছে। ২০ হাজার থেকে ১০ লাখ টাকা এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে আইনে। 

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, নকল ওষুধ উৎপাদন মজুত, বিতরণ বা ভেজাল ওষুধ বিতরণ এবং সরকারি ওষুধ বিক্রি, বিতরণ করলে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। ওটিসির পণ্য বা ওভার দা কাউন্টার বা ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির বিধান রয়েছে। এর বাইরে অন্যান্য বিক্রি করলে ২০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো