হোম > সারা দেশ > ঢাকা

বনশ্রীতে মধ্যরাতে মোটরসাইকেলচালক রক্তাক্ত অবস্থায় উদ্ধার, ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বনশ্রীর এ ব্লক এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে দেলোয়ার হোসেন সৌরভ (৩১) নামে এক মোটরসাইকেলচালককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃতের মামাতো ভাই মো. ইমরান হোসেন জানান, সৌরভ একটি ওভারসিজ কোম্পানিতে চাকরি করেন। রাতে কোনো ক্লায়েন্টকে বাইকে করে নামিয়ে দিয়ে নিজের বাসায় ফিরছিলেন তিনি। রামপুরা ব্রিজ থেকে বনশ্রী রোডে ঢোকার সময় তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

ইমরান আরও বলেন, ‘পথচারীরা সৌরভকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। যতটুকু জানতে পেরেছি, একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দিয়েছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে।

মৃত সৌরভের বাড়ি যশোর জেলার শার্শা উপজেলায়। তাঁর বাবার নাম জাকির হোসেন। স্ত্রী ও ৪ বছর বয়সী মেয়েকে নিয়ে খিলগাঁও নন্দীপাড়া এলাকায় থাকতেন তিনি।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক