হোম > সারা দেশ > ঢাকা

বেইলি রোডে ভবনে আগুনের ঘটনায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুনের ঘটনায় তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ শুক্রবার রাজধানী ঢাকা থেকে তাঁদের আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন আজ সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। 

আটক তিন ব্যক্তি হলেন—ওই ভবনে ‘চুমুক’ নামে একটি খাবার দোকানের দুই মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ নামে খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার খ. মহিদ উদ্দিন বলেন, ‘শুক্রবার রাজধানী থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জানা গেছে, রাজধানীর বেইলি রোডের একটি ভবনে গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। 

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো ভবনটিতে বদ্ধ অবস্থা তৈরি হয়েছিল। এই অবস্থায় সেখানে অতিরিক্ত ধোঁয়া ও তাপের কারণে কেউই শ্বাস নিতে পারছিলেন না। যতজন মারা গিয়েছেন, সবাই শ্বাসনালি পুড়ে মারা গিয়েছে। যারা চিকিৎসাধীন, তাঁরা কেউই শঙ্কামুক্ত নন—এমনটাও আমরা বলব না।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল