হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

খুন ও ধর্ষণের প্রতিবাদ গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে খুন, ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিছিল ও মানববন্ধন করেছেন গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। আজ সোমবার উপজেলার কাঞ্চনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল ভবনের সামনে এ মানববন্ধন করেন তাঁরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটেছে। জুলাই আন্দোলনের পর আমরা এমন একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখছি, যেখানে অপরাধপ্রবণতার অবসান ঘটবে। কিন্তু কয়েক দিন ধরে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে গেছে। গত ১৫ বছর বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি। কিন্তু ৫ আগস্টের পর এই ঘটনাগুলো বারবার ঘটছে।’

রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বক্তারা আরও বলেন, ‘এসবের জন্য কি জুলাইয়ে নারীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছিলেন। নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হয়। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।’ একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পরিস্থিতির সমাধান করতে না পারেন, তাহলে তাঁকে পদত্যাগ করার আহ্বান জানান বক্তারা।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো