হোম > সারা দেশ > ঢাকা

জুলাই বিপ্লবে শহীদেরা আমাদের জাতীয় বীর: সিআরপি পরিদর্শনে গিয়ে ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, সাভার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবে যাঁরা দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাঁরা আমাদের জাতীয় বীর। তাঁরা কারও দয়ার পাত্র হয়ে থাকুক আমরা তা চাই না।’

গতকাল বৃহস্পতিবার রাতে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) চিকিৎসাধীন আহতদের দেখতে এসে ডা. শফিকুর রহমান সাংবাদিক ও উপস্থিত লোকজনের উদ্দেশে এ কথা বলেন। গতকাল রাত ৯টার দিকে তিনি সিআরপিতে আসেন। এ সময় তিনি জুলাই-আগস্ট বিপ্লবে আহত চিকিৎসাধীন লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই আহতরা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে কিছু করুক। আয় বর্ধনমূলক কাজের সঙ্গে যুক্ত হোক। তাদের পুনর্বাসন হোক। এ জন্য সকবার সহযোগিতা প্রয়োজন।’

জামায়াতের আমির বলেন, ‘যেখানেই মানবতার বিপর্যয়, সেখানেই আমরা হাজির হওয়ার চেষ্টা করি। আমাদের সাধ্যমতো সামান্য কিছু উপহার কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি, যা আহতদের চিকিৎসায় কাজে লাগে। আমরা আশা করি, আমাদের মতো আরও অনেকেই এগিয়ে আসবেন। তাঁরাও অংশগ্রহণ করবেন। তাতে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন আরও ভালো হবে।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা চাই ভবিষ্যতে এমন সরকার আমাদের দেশে আসুক, যাতে প্রত্যেক নাগরিক শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারেন।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল