হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, আহত ও দগ্ধ ৭ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নিয়ে আসা হয়েছে। 

আজ শনিবার রাত সোয়া ৮টার দিকে বাঁশেরপুল জহির স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাঁদেরকে হাসপাতালে নেওয়া হয়। 

আহতরা হলেন তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), দগ্ধরা হলেন, রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭) 

তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা স্টিল মিলের সুপারভাইজার মো. সাকিব খান বলেন, রাতে স্টিল মিলে গিয়ার যন্ত্রে ত্রুটি দেখা দেয়। সে কারণে ওই সাতজনের মেকানিক্যাল টিম যন্ত্রটি মেরামত করছিলেন। এ সময় সেই গিয়ার যন্ত্রটিতে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত সবাই আহত ও দগ্ধ হন। 

আহত মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনিসহ তাঁর টিম নিয়ে গিয়ার যন্ত্রটি খুলছিলেন। এ সময় যন্ত্রটি অতিরিক্ত হিটের কারণে বিস্ফোরণ ঘটে। তখন খুব কাছাকাছি থাকায় তিনি নিজে সুজন ও আমিনুল নামে আরেকজনের বুকে, হাতে আঘাত লাগে। আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীরে বিস্ফোরণে গরম বাতাস গিয়ে লাগে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি চারজনকে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি ডেমরা থানায় জানানো হয়েছে।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক