হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতির মৃত্যু

গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন আহমদ (৭৩) ইন্তেকাল করেছেন। আজ শুক্রবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হারিছ উদ্দিনের ছোট ভাই শ্রীপুর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মো. রমিজ উদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হারিছ উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি দুই ছেলে দুই মেয়ে রেখে গেছেন।

অ্যাডভোকেট হারিছ উদ্দিন জেলার শ্রীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কেওয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। সর্বশেষ গাজীপুর জর্জ কোর্টের পাবলিক প্রসিকিউটর ছিলেন। তিনি একাধারে কেন্দ্রীয় ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক, গাজীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন।

অ্যাডভোকেট হারিছ উদ্দিনের মৃত্যুতে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো