হোম > সারা দেশ > ঢাকা

জামিনে মুক্তি পেলেন জসিম উদ্দিন রাহমানী

গাজীপুর প্রতিনিধি

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মুফতি জসিম উদ্দিন রাহমানী কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। 

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

মোহাম্মদ লুৎফর রহমান আরও বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলা সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। কারাগারে তাঁর হাজতি নং-১৫২ / ২৪। মুফতি জসিম উদ্দিন রাহমানীর জামিন আদেশ সোমবার সকালে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করে সকাল ১১টার পর তাঁকে মুক্তি দেওয়া হয়। 
 
কারা সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে চারটি মামলা ছিল। তার মধ্যে তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অপর মামলাটি ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে হয়। ওই মামলায় গতকাল রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন লাভ করেন। 

এদিকে জামিনের কাগজপত্র কারাগারের ভেতরে পাঠিয়ে তার মুক্তির অপেক্ষায় সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষায় ছিলেন তাঁর বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী এবং তাঁর অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্যরা। কারাগার থেকে বের হওয়ার পর তাঁরা তাঁকে গ্রহণ করেন।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক