হোম > সারা দেশ > ঢাকা

দোহারে ৫ কেজি ইলিশ উদ্ধার, ৩ জেলেকে কারাদণ্ড

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করায় তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন হোসেন ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তিনজনকে ২২ দিন করে এ সাজা দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন দেলোয়ার (৪২) নাসির উদ্দিন (৪০) ও সাহেব আলী (৫০)। 

উপজেলার নারিশা, মধুরচর ও মৈনটঘাট, বাহ্রা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জহুরুল ও এএসআই রুবেল মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়। 

আটককৃতদের কাছে থেকে পাঁচ কেজি ইলিশ উদ্ধার করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দিয়ে দেওয়া হয় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো