হোম > সারা দেশ > ঢাকা

নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে মো. সানি (৩৮) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (১৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিউমার্কেট থানাধীন আইয়ুব আলী কলোনির সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহত সানি জানান, তিনি পরিবার নিয়ে আইয়ুব আলী কলোনিতে থাকেন এবং নিউমার্কেট বাজারে মাছের ব্যবসা করেন। নিউমার্কেট থানার কাঁচাবাজার ইউনিট বিএনপির সহসভাপতি তিনি।

সানি বলেন, রাতে কয়েকজন যুবক কলোনির সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় কোনো এক বাসার ওপর থেকে একজনের গায়ে থুতু পড়ে। এ বিষয় নিয়ে তাঁরা খুব উত্তেজিত হয়ে পড়েন। বিষয়টা মীমাংসার জন্য বাসার লোকজনকে ডাকা হয়। এ সময় আরও ৫-৭ জন যুবক এসে তর্ক শুরু করেন। একপর্যায়ে তাঁর বাঁ পাঁজরে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

সানির ধারণা, তাঁরা ঢাকা কলেজ থেকে এসেছিলেন, তবে কাউকে চিনতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেট এলাকা থেকে ওই ব্যক্তিকে স্বজনেরা আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তাঁর বাঁ পাঁজরে ছুরিকাঘাত রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো