হোম > সারা দেশ > টাঙ্গাইল

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ-দক্ষিণাঞ্চলের রেল চলাচল ১০ ঘণ্টা পর স্বাভাবিক 

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার সাড়ে ১০ ঘণ্টা পর ঢাকা থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণাঞ্চলগামী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি রেললাইন থেকে অপসারণ করা হয়।

পশ্চিম রেলওয়ের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত শরীফ বলেন, ‘উত্তরবঙ্গ থেকে মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনটি কালিহাতীর রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় একটি বগির চারটি চাকাসহ লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১০ ঘণ্টা পর মঙ্গলবার সকাল ৯টার দিকে বগিটি উদ্ধার করা হয়।’

এর আগে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনাটি ঘটে।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের মাস্টার সোহেল জানান, মালবাহী ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। রাজাবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।

স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ঢাকার দিকে যাওয়ার সময় কালিহাতী উপজেলার রাজাবাড়ী রেলক্রসিংয়ে পৌঁছালে ১১ নম্বর বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ ছিল।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল