হোম > সারা দেশ > গাজীপুর

৪৫০ কেন্দ্রে আজমত ২১০৯৭৯, জায়েদা ২২৭৫৫২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গাজীপুর সিটি করপোরেশন ভোটে ৪৫০ কেন্দ্রেের ফলাফলে এগিয়ে রয়েছেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। বৃহস্পতিবার রাত ১২ টার পর নির্বাচনী কেন্দ্র থেকে আসা বেসরকারি ফলাফলে এ তথ্য জানা যায়।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ৪৮০ কেন্দ্রের মধ্যে ৪৫০টির ফলাফলে আজমত উল্লা খান (নৌকা) ২ লাখ ১০ হাজার ৯৭৯৫ আর জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) ২ লাখ ২৭ হাজার ৫৫২ ভোট পেয়েছেন।  

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গাজীপুর সিটিতে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। তাঁদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২ জন পুরুষ, ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী ও ১৮ জন হিজড়া। এই সিটিতে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি। 

আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৮০টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট।

গাজীপুর সিটি নির্বাচন সম্পর্কিত আরও পড়ুন:

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক