হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় গৃহবধূর মরদেহ উদ্ধার

পাংশা (রাজবাড়ী)  প্রতিনিধি।

রাজবাড়ীর পাংশায় মুসলিমা খাতুন (২৩) নামের এক গৃহবধূর মরদের উদ্ধার করেছে পাংশা মডেল থানা–পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের নিভা এনায়েতপুর মনোয়ার সরদারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে মুসলিমা খাতুনের স্বামী রিপন সরদার পলাতক রয়েছেন। 

আজ শুক্রবার মুসলিমা খাতুনের শাশুড়ি মনোয়ারা খাতুন বলেন, ‘রাত ৯টার দিকে আমার বউমা আমার মেজো ছেলে মফিজের বসত ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। আমরা অনেক ডাকাডাকি করলেও ঘরের দরজা খোলেনি। পরে প্রতিবেশী জমিন খাঁ পাশের ঘরের ওপর দিয়ে গিয়ে দেখেন বউমা তাঁর ওড়না গলায় পেঁচিয়ে ঘরের ঢাপের সঙ্গে ঝুলে আছে। পরে জামিন খাঁ ঘরের মধ্যে প্রবেশ করে দরজা খুলে দিলে আমরা ঘরের মধ্যে প্রবেশ করে বউমাকে মৃত অবস্থায় পাই। এ সময় আমার মেজো ছেলেরা কেউ বাড়িতে ছিল না।’

পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে থানায় একটি অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

 

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো