হোম > সারা দেশ > মাদারীপুর

কালকিনিতে ডোবায় পড়ে ছিল অজ্ঞাত যুবকের লাশ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পুয়ালী গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে একটি ডোবায় লুঙ্গি পরা এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে কালকিনি থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে ওই যুবকের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

স্থানীয়দের ধারণা, ওই যুবককে দু-তিন দিন আগে হত্যা করা হয়েছে। 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে। তাঁর পরিচয় শনাক্তকরণে কাজ চলমান আছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল