হোম > সারা দেশ > মাদারীপুর

ডাল কাটার সময় বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের বড়চর কয়ারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম সফিউল্লাহ শিকদার (৬০)। তিনি পেশায় কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। 
 
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সফিউল্লাহ তাঁর বাড়ির কাছে একটি কাঁঠাল গাছের ডাল কাটার জন্য গাছে ওঠেন। এ সময় তিনি ডাল কাটার জন্য দা দিয়ে কোপ দিলে বিদ্যুতের তার কেটে যায়। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। 

কালকিনির কয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মোল্লা বলেন, গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে ব্যবসায়ী সফিউল্লাহ শিকদার মারা গেছেন।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল