হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পিকআপের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

সড়ক দুর্ঘটনায় নিহত ইসলাম জুয়েল। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইকচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই আবু নাইম সিদ্দিক। নিহত জুয়েল পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের ইউনুস মাতুব্বরের ছেলে।

তিনি জানান, চট্টগ্রামমুখী লেনে উলটো পথে আসা একটি ইজিবাইককে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান। তবে পিকআপের সহযোগী মো. আলমগীরকে (২২) ঘটনাস্থলে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো