হোম > সারা দেশ > ঢাকা

কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম নৈমুদ্দীন (৬৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জরুরি বিভাগের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। 

কারারক্ষী মো. কামরুজ্জামান জানান, মৃত ব্যক্তির বাড়ি ঢাকা জেলার দোহারে। তিনি চেক জালিয়াতি মামলার আসামি ছিলেন। তাঁর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছিল।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো