হোম > সারা দেশ > গাজীপুর

পুলিশকে আঘাত করে হাতকড়াসহ পালালেন আসামি 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মাদকসহ ৯ মামলার আসামি আমান আলীকে (৪০) গ্রেপ্তার করেন পুলিশের দুই সদস্য। থানায় নিয়ে আসার সময় পরিবারের লোকজনসহ তিনি হামলা করে পুলিশ সদস্যদের আহত করেন। এ সময় আমান হাতকড়াসহ পালিয়ে যান। আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। 

হাতকড়াসহ আমানের পালিয়ে যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফায়েজুর রহমান। 

পলাতক আমানের বাড়ি কালীগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও এলাকায়। আহত পুলিশ সদস্যরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাখাওয়াত হোসেন। 

ওসি ফায়েজুর বলেন, কালীগঞ্জ থানায় আমান আলীর নামে ৮টি মাদকসহ ৯টি মামলা রয়েছে। এর একটি মামলায় আজ দুপুরে ধরার জন্য থানার দুই পুলিশ সদস্য তাঁর বাড়িতে যান। গ্রেপ্তার করে থানায় আনার সময় আমানের বাড়ির লোকজন পুলিশ সদস্যদের দেশি অস্ত্রে সজ্জিত হয়ে ঘিরে ফেলেন। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ সদস্যদের আমানসহ তাঁর বাড়ির লোকজন আঘাত করেন। এ সময় হাতকড়াসহ আমান পালিয়ে যান। তাঁর পরিবারের লোকজনও উধাও হন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক সৈয়দ শহিদুল ইসলাম বলেন, ‘আজ দুপুরের দিকে থানার দুই পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সেবা নিয়ে চলে গেছেন। তবে তাঁদের হাতে আঘাতের চিহ্ন ছিল। পরে তাঁরা হাতে ব্যান্ডেজ নিয়েছেন।’

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল