হোম > সারা দেশ > ঢাকা

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তারকৃত চালক মো. টিটন ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে সড়ক গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ট্রাক ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) রাতে তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত চালকের নাম মো. টিটন ইসলাম।

এর আগে আজ সোমবার সকালে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় পিকআপ ভ্যানের চাপায় নারী পোশাকশ্রমিক নিহত এবং আরেকজন আহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার (৩৫)। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার।

দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়। এতে এক নারী পোশাকশ্রমিক নিহত হন এবং এক ব্যক্তি আহত হন।

এর পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৪৬ অনুযায়ী উক্ত মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল