হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বারিধারায় শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর বারিধারায় ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল রোববার বেলা ১১টার দিকে গুলশান বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তির নাম সজল হোসেন পলাশ (৪০)। তিনি পেশায় গাড়িচালক।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উদ্দিন সুজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি তার মায়ের সঙ্গে বারিধারা ডিপ্লোমেটিক জোনের একটি বাসায় ভাড়া থাকে। স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। তার বাবা মারা গেছেন। মা অন্যের বাসায় কাজ করেন। এর আগে তারা যে এলাকায় থাকত, সেখানে তাদের পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন সজল নামের ওই অভিযুক্ত ব্যক্তি। সেখান থেকে তাদের পরিচয়। সেই পরিচয়ের সূত্রে মাঝেমধ্যে তাদের নতুন বাসায় আসা–যাওয়া করতেন সজল।

এসআই আরও বলেন, গতকাল রোববার সকালে মেয়েটির মা কাজে ছিলেন। তখন বাসায় একাই ছিল শিশুটি। এ সময় সজল বাসায় আসেন, শিশুটিকে ধর্ষণ করে চলে যান। পরে মা বাসায় এলে সবকিছু খুলে বলে শিশুটি। এরপর থানায় মামলা করেন তিনি।

এসআই বলেন, মামলার পরিপ্রেক্ষিতে সজলকে গ্রেপ্তার করা হয়। আর শিশুটিকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল