হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৯৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। গুরুত্বপূর্ণ স্থানে ৭১টি পুলিশি চেকপোস্টসহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন ও র‍্যাবের টহল টিম দায়িত্ব পালন করে।

আজ বুধবার বিকেলে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীতে পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৫০টি থানা এলাকায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছে ১৪ জন ডাকাত, ১২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিনজন চাঁদাবাজ, ১২ জন চোর, ৯ মাদক কারবারি, ৩১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত দেশীয় অস্ত্র, তিনটি মোবাইল ফোন, একটি ব্লুটুথ, পাঁচটি বাল্ব, ১০টি লোহার নাট, একটি প্লায়ার্স ও একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার মাদকের মধ্যে রয়েছে ১১৬টি ইয়াবা, ২ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫২৫ গ্রাম গাঁজা। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক