হোম > সারা দেশ > ঢাকা

দুই তরুণীকে হেনস্তাকারী লালমাটিয়ার সেই রিংকু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীকে শারীরিকভাবে হেনস্তা করা এবং মব উসকে দেওয়ার ঘটনায় অভিযুক্ত রিংকুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। তিনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এই মবের সৃষ্টি করেছিলেন কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ

এর আগে গ্রেপ্তারের বিষয়টি ফেসবুকে জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ পোস্টে লেখেন, ‘লালমাটিয়ার উত্যক্তকারী রিংকুকে কালকে রাতে গ্রেপ্তার করা হয়েছে।’ পোস্টে তিনি সংগীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ানের গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন।

এর আগে, গত ১ মার্চ, লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের ‘আপত্তি’ থেকে ‘বাকবিতণ্ডা’ ও মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয়। পুলিশের হস্তক্ষেপে ঘটনার মীমাংসা হয়।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো