হোম > সারা দেশ > ঢাকা

বিকেল ৫টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

বৈদ্যুতিক ত্রুটির কারণে রাজধানীর মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র জানিয়েছে, আজ শনিবার বিকেল ৫টার পর থেকে এই সমস্যা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে জানান, মেট্রোরেল চলাচল এই মুহূর্তে বন্ধ আছে। তিনি বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেম, অর্থাৎ মেট্রো ট্রেনের ওপরে যে বিদ্যুতের লাইন থাকে, সেই ওভারহেড ক্যাটেনারি সিস্টেম কোনো এক জায়গায় ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। আর সেজন্যই মেট্রো চলাচল বন্ধ রয়েছে।’

আহসান উল্লাহ শরিফী আরও জানান, এই ত্রুটি সারানোর চেষ্টা চলছে, তবে কখন মেট্রোরেল আবার চালু হবে, সে বিষয়ে এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো