হোম > সারা দেশ > ঢাকা

উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার দাবিতে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারের নামে বন্ধ করে রাখা হয়েছে উন্মুক্ত পাঠাগার। 

উন্মুক্ত লাইব্রেরি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে জবির উন্মুক্ত পাঠাগার। এই পাঠাগারে প্রতিদিন কয়েকশ শিক্ষার্থী পড়ালেখা করত কিন্তু এখন এটি বন্ধ থাকায় পড়ার সুযোগ না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। পাঠাগারটি খুলে দেওয়ার জন্য ভিসি বরাবর কয়েকবার স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু ফল পাওয়া যায়নি। 

শিক্ষার্থীরা বলেন, জবি উপাচার্য উন্মুক্ত পাঠাগার খুলে দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যানকে উন্মুক্ত পাঠাগারের জন্য কয়েকটি কক্ষ খুলে দেওয়ার কথা বললে তিনি বলেছেন, ওপর মহল থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি। 

এ বিষয়ে জানতে চাইলে জবি ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বৃহস্পতিবারে উন্মুক্ত লাইব্রেরি খুলে দেওয়া হবে এবং সেই সঙ্গে জবির কেন্দ্রীয় লাইব্রেরি বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।’ 

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল