হোম > সারা দেশ > ঢাকা

নড়াইলে প্রবাসফেরত এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি 

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়ায় আকরাম শেখ (৪০) নামের এক প্রবাসফেরত ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের চরশুকতাইল গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার হেকমত শেখের ছেলে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ।

স্থানীয় জয়নগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. মনি মিয়া শেখ বলেন, সৌদিপ্রবাসী আকরাম শেখ মাসখানেক আগে বাড়ি আসেন। জমি ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে আকরামের বাবা হেকমতের সঙ্গে একই গ্রামের আনসার জমাদ্দারের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল বুধবার ইফতারের পর আকরাম শেখ স্থানীয় একটি দোকানে গেলে আনসার জমাদ্দারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘ওইহানের ইফতারির টাহায় আমাগো ঈদের বাজার হইব’

রাজধানীতে দুজনের মরদেহ উদ্ধার

গৃহকর্মী নির্যাতন: রিমান্ডে ‘স্বীকারোক্তি’ দিলেও আদালতে জবানবন্দি দিলেন না বিমানের সাবেক এমডি

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি

দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বরদাশত করা হবে না: র‍্যাব ডিজি

একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই, তবু থাকবে ১৫ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো